• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সাপাহারে পানের বরজে আগাছানাশক প্রয়োগ করে ক্ষয়ক্ষতির অভিযোগ

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পানের বরজে ইউরিয়া সারের সাথে আগাছানাশক কীটনাশক প্রয়োগ করেছে দুবৃত্তরা। যাতে করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামে। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের নিকট অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগের প্রেক্ষিতে ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার শুকরইল গ্রামের ১১জন শেয়ারদার মিলে ৩বিঘা জমিতে পান চাষ করে আসছিলো। প্রতিদিন সকালে তারা পান গাছের পরিচর্যার জন্য বরজে যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে শেয়ারদার কেয়ামদ্দীন সকাল আটটার দিকে পানের বরজে যায়। এসময় বরজের প্রতিটি গাছের গোছার ফাঁকে ইউরিয়া সার দেখতে পায়। পরে অন্যান্য শেয়ারদারদের খবর দিলে তারা এসেও ইউরিয়া সার দেখতে পায়। পরে গন্ধ শুঁকে জানতেত পারে ইউরিয়া সারের সাথে আগাছানাশক কীটনাশক দেওয়া হয়েছে। যাতে করে ২/৫ দিনের মধ্যে সব গাছ শুকিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা। এই ঘটনায় শেয়ারদা দের পক্ষে থান মোহাম্মদের ছেলে এনামুল বাদী হয়ে আইহাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগদায়ের করেন।
এ ব্যাপারে ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category