• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিবগঞ্জে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত

Reporter Name / ৩১৮ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে নতুন বাজার এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিড়াশন গ্রামের মুনসুর আলীর ছেলে জিয়াউর রহমান (৪০)। আহতরা হচ্ছে- ভারতের মালদা জেলার মোথাপুর থানার রাজনগর গ্রামের এজাবুল হকের ছেলে আব্দুল খালেক (৫৫) ও আব্দুল খালেক এর স্ত্রী সায়েরা বেগম (৪৫)।

আহতেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের নতুন বাজার এলাকায় গোমস্তাপুর থেকে কানসাটগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর রহমান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত লাশ ও আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে চালক পালাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category