• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বিনোদপুর-একবরপুর এলাকায় র‌্যাবের অভিযানে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-১

Reporter Name / ৩০৯ Time View
Update : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ খাঁসপাড়া এলাকার মোছা. রহিমা বেগম ও মো. আশরাফের ছেলে মো. আকাশ আলী (২১)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি বুধবার রাত ৯ টার দিকে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের একবরপুর থেকে কালীগঞ্জগামী সোনার পাড়া গ্রামের লাল পিলারের পূর্বের রাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আকাশকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

এ সময় একটি অটো রিকশা, ১টি মোবাইল সেট, সীম ও নগদ ১ হাজার টাকাও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category