• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নকল চিপস ও খাদ্যপণ্য তৈরির কারখানায় জেলা প্রশাসনের অভিযান

Reporter Name / ৩৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

রংপুরের নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-১৩ এর সদস্যরা।

জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুরের নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির কারখানায় মোবাইল কোর্ট চালানো হয়। কোন প্রকার অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল। এছাড়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যাল এর উপস্থিতি পাওয়া গেছে।

তিনি আরো বলেন, একই সঙ্গে কারখানা ও গোডাউন বন্ধ করা হয়েছে। নকল পণ্য তৈরির দায়ে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুড এর সত্ত্বাধিকারী জাহিদুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca