• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বাইক চালানোর আগে যে ১৫টি বিষয় অবশ্যই চেক করবেন জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে ‘ফিরে আসব? কোথা থেকে?’ মাতৃত্বের পর কটাক্ষের জবাব ক্যাটরিনার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ অভিযান, ২৩৯ হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ, আলোচনায় হরমুজ ও ইউক্রেন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার সমীকরণে এখন গুরুত্বপূর্ণ আরব দলগুলো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এতে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca