• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা আখ্যা দিলেন বিএনপি নেতা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কী করবেন? রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদির দুই অঞ্চলে ভূপাতিত আরও দুটি চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ নেতানিয়াহুকে ঠেকাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ছক বিরোধীদের সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ সেক্স মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, তুমুল সংঘর্ষ বাড়বে কি গার্মেন্টস শ্রমিকদের বেতন, শুরু হচ্ছে নতুন উদ্যোগ সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব : জামায়াত আমির যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা-লুটপাট, নিখোঁজ গৃহকর্তা

গাইবান্ধা সদর হাসপাতালে তীব্র শয্যা সংকট, মেঝেতেই চলছে রোগীর চিকিৎসা

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। পর্যাপ্ত সিট না পেয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে শতাধিক রোগী অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছেন। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে দুর্ভোগের শেষ নেই।

ভুক্তভোগী রোগীর স্বজনরা জানান, সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসার আশায় আসলেও ন্যূনতম শয্যা সুবিধাটুকুও পাচ্ছেন না তারা। মেঝেতে শুয়ে থাকায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।

প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীরা যদি ন্যূনতম শয্যা সুবিধাটুকুও না পান তাহলে তারা যাবেন কোথায়?

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রোগীরা বলেন, হাসপাতালের শয্যা সংকট নিরসন এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা যেন দুর্ভোগের কারণ না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca