• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জিপিএ-৫ পেলেই টেলিটকের ‘আগামী’ সিমে প্রথম রিচার্জে মিলবে ৫ জিবি ডাটা, ১০০ মিনিট ও ১০০ এসএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা আখ্যা দিলেন বিএনপি নেতা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কী করবেন? রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদির দুই অঞ্চলে ভূপাতিত আরও দুটি চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ নেতানিয়াহুকে ঠেকাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ছক বিরোধীদের সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ সেক্স মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, তুমুল সংঘর্ষ বাড়বে কি গার্মেন্টস শ্রমিকদের বেতন, শুরু হচ্ছে নতুন উদ্যোগ সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব : জামায়াত আমির

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পাবনার সদর উপজেলায় বৃষ্টির সময় বিলের একটি টং ঘরে আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কিশোর ও তরুণ রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের টং ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে।

নিহত ব্যক্তিরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমোড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), এবাদত হোসেনের ছেলে ইমন (২০) এবং শাহাদতের ছেলে আব্দুল্লাহ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পরিচিত কয়েকজন কিশোর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ওই বিলে মাছ ধরতে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে তাঁরা বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় ঘরটির ওপর বজ্রপাত হলে ছয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। সেখানে নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca