• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা আখ্যা দিলেন বিএনপি নেতা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কী করবেন? রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদির দুই অঞ্চলে ভূপাতিত আরও দুটি চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ নেতানিয়াহুকে ঠেকাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ছক বিরোধীদের সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের নির্দেশ সেক্স মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, তুমুল সংঘর্ষ বাড়বে কি গার্মেন্টস শ্রমিকদের বেতন, শুরু হচ্ছে নতুন উদ্যোগ সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব : জামায়াত আমির যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা-লুটপাট, নিখোঁজ গৃহকর্তা

কুমিল্লায় সিএনজি অটোরিকশার ইঞ্জিনে মিললো ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার-২

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজার থেকে কালিকাপুর বাজারগামী সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবীদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধলাহাঁস গ্রামের জামিল হোসেন (৪২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি গ্রামের বাবুল মিয়া (৩৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ গোপালনগর-কালিকাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশার ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca