• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে ব্যালন ডি’অরের ভোট দেননি কেন, জানালেন মিসরীয় সাংবাদিক নদী ভরাটে থমকে বাগলির বাণিজ্য, বিপাকে ৫০ হাজার শ্রমিক মিরপুরে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার, টাঙানো হলো লাল পতাকা ট্রেন দুর্ঘটনার ধাক্কায় চাপে স্পেনের প্রধানমন্ত্রী, অনিশ্চিত পুনর্নির্বাচনের সম্ভাবনা আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মৃত্যুর আগে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ, সিসিটিভিতে মিলল নতুন তথ্য হঠাৎ দেশবাসী জন্য সতর্কবার্তা দিল বিমান বাংলাদেশ সান্তাহারে ব্রিটিশ আমলের কালভার্ট ব্রীজ ঝুঁকিপূর্ণ; যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা কুড়িগ্রামের ৯ কলেজে একজনও পাস করেননি

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ ক্যাম্পেইনে ১৩৩ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca