• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাচোলে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ৯৮.৯২% পাসের হার নিয়ে লক্ষ্মীপুরে প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ মেসিকে ব্যালন ডি’অরের ভোট দেননি কেন, জানালেন মিসরীয় সাংবাদিক নদী ভরাটে থমকে বাগলির বাণিজ্য, বিপাকে ৫০ হাজার শ্রমিক মিরপুরে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার, টাঙানো হলো লাল পতাকা ট্রেন দুর্ঘটনার ধাক্কায় চাপে স্পেনের প্রধানমন্ত্রী, অনিশ্চিত পুনর্নির্বাচনের সম্ভাবনা আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মৃত্যুর আগে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ, সিসিটিভিতে মিলল নতুন তথ্য

৯৮.৯২% পাসের হার নিয়ে লক্ষ্মীপুরে প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এবারের এইচএসসি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ।

৯৮ দশমিক ৯২ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরাদের তালিকায় স্থান করে নিয়েছে। একই সঙ্গে ফলাফলের দিক থেকে লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে এই কলেজটি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ নুরুল আমিন এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যক্ষ জানান, এ বছর তাঁদের প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ৩৬৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ।

বোর্ডের কতিপয় প্রতিষ্ঠানে মাত্র এক বা দুজন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের রেকর্ড দেখালেও, পরীক্ষার্থীর মোট সংখ্যা ও উত্তীর্ণের সংখ্যার বস্তুনিষ্ঠ মূল্যায়নে তাঁদের এই প্রতিষ্ঠান কুমিল্লা বোর্ডে শীর্ষে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মোট উত্তীর্ণ ৩৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন, বিজ্ঞান বিভাগে ৮ জন এবং মানবিক বিভাগে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

এ ছাড়াও এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস ১১৮ জন, বি গ্রেড ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৩ জন শিক্ষার্থী।

এদিকে জেলার লক্ষ্মীপুর সরকারি কলেজে পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ১২১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৬৬ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।

অন্যদিকে লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। এই প্রতিষ্ঠান থেকে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca