• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে সেরা দশে তাহমিদ-উল ইসলাম,জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরব থেকে ফেরত এলো ১০ কোটি টাকা হ্যালোইনে রহস্যময় লুকে অপু বিশ্বাস সুইজারল্যান্ডের দুই শহরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু সৌদির বিভিন্ন অঞ্চলে রেড-অরেঞ্জ অ্যালার্ট জারি অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, যা আছে নিয়মে

ধৈর্যই সাফল্যের মূলমন্ত্র, জানালেন কৌশানি

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন, বললেন অভিনেত্রী

টালিউডে দীর্ঘদিনের ক্যারিয়ারে নানা ধরনের সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তবে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’ সিনেমা তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। ছবিতে ‘ঝিমলি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি। এরপর সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’ ও ‘পারব না আমি ছাড়তে তোকে’র মতো বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলেও কাঙ্ক্ষিত সাফল্যের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কৌশানিকে। সেই অপেক্ষা, জনপ্রিয়তা পাওয়া এবং তা ধরে রাখার পেছনের রহস্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

কৌশানির মতে, সাফল্য ধরে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। দীর্ঘ সময় কাজ করার পরও নিজের পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি তিনি। তবে অপেক্ষার সময় কখনো হাল ছাড়েননি।

অভিনেত্রী বলেন, জনপ্রিয়তা ধরে রাখার একমাত্র ওষুধ হলো ধৈর্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিজের পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। তাঁর ভাষায়, আজকের অবস্থানে পৌঁছাতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। এই অপেক্ষাই ছিল তাঁর জীবনের বড় সংগ্রাম।

কৌশানি আরও জানান, কাজের জন্য তাঁকে হয়তো প্রতিটি পরিচালকের কাছে গিয়ে অডিশন দিতে হয়নি, কিন্তু নিজের স্বপ্নের চরিত্র পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। সেই অভিজ্ঞতাই তাঁকে ধৈর্যের গুরুত্ব বুঝিয়েছে।

‘বহুরূপী’ সিনেমার সাফল্যের পর কৌশানির অভিনয়জীবনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে, ক্যারিয়ারে সাফল্য পেতে শুধু কাজ করাই নয়, উপযুক্ত সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করাও গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca