• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে সেরা দশে তাহমিদ-উল ইসলাম,জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরব থেকে ফেরত এলো ১০ কোটি টাকা হ্যালোইনে রহস্যময় লুকে অপু বিশ্বাস সুইজারল্যান্ডের দুই শহরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখানা ছুটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু সৌদির বিভিন্ন অঞ্চলে রেড-অরেঞ্জ অ্যালার্ট জারি অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, যা আছে নিয়মে

জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্না জানলেও খুশি হবেন অভিনেত্রী

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান—এ প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তাঁর পছন্দের তালিকা খুব বড় নয়। তবে মানুষটিকে হতে হবে ভালো, আত্মকেন্দ্রিকতা থেকে দূরে এবং নিজের ভুল বুঝে তা সংশোধন করার মানসিকতাসম্পন্ন। আর তিনি যদি রান্না জানেন, তাহলে সেটি হবে বাড়তি পাওয়া।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের ১৮তম আসরের বিশেষ পর্বে হাজির হয়েছিলেন সাই পল্লবী। সঙ্গে ছিলেন তাঁর ‘রামায়ণ’ সিনেমার সহশিল্পী রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ তাঁর।

জবাবে সাই পল্লবী জানান, প্রথমেই একজন ভালো মানুষ হতে হবে। অতিরিক্ত আত্মকেন্দ্রিক হলে চলবে না। নিজের কাজ ও আচরণ নিয়ে ভাবতে জানতে হবে। কোনো ভুল করলে তা স্বীকার করে সংশোধনের চেষ্টা থাকতে হবে। অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়ার মানসিকতা তাঁর পছন্দ নয়।

এরপর হাসিমুখে অভিনেত্রী যোগ করেন, মানুষটি ভালো হওয়ার পাশাপাশি রান্না জানলে আরও ভালো হয়। জীবনসঙ্গী নির্বাচনে এর বাইরে খুব বেশি শর্তের তালিকা নেই বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নিজের অভিনয়জীবন নিয়েও কথা বলেন সাই পল্লবী। চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেও অভিনয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, ঈশ্বরই যেন তাঁর ভাগ্যে অভিনয়ের পথ লিখে রেখেছিলেন। তাঁর এ কথার পর রণবীর কাপুর মজা করে বলেন, অভিনয়ে আসার প্রেসক্রিপশন স্বয়ং ঈশ্বরই লিখে দিয়েছিলেন। তাঁর এই মন্তব্যে অনুষ্ঠানে হাসির পরিবেশ তৈরি হয়।

‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সাধারণ চরিত্রে অভিনয়ের সময় তিনি ভাবেন, চরিত্রটিকে কী দিতে পারবেন। কিন্তু সীতার মতো পবিত্র চরিত্রের ক্ষেত্রে তাঁর ভাবনা ছিল উল্টো—এই চরিত্র থেকে তিনি কী শিখতে পারবেন। শুটিং শুরুর আগে তিনি সীতার কাছে প্রার্থনাও করেছিলেন বলে জানান।

নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে যশ। হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। সিনেমাটির প্রথম পর্ব বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।

তথ্যসূত্র: এনডিটিভি,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca