• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক সালমান আটক,ধর্ষকের ফাঁসি’র দাবী এলাকাবাসীর

Reporter Name / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে হাফেজ সালমান নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক শিক্ষক ছোটআঁচড়া পশ্চিমপাড়া গ্রামের আবুল হুসাইন এর ছেলে। এদিকে পরিবার সহ এলাকাবাসীর দাবী সঠিক বিচারের মাধ্যমে ধর্ষকের কঠিন শাস্তি হোক।

বেনাপোল ভবারবেড় গ্রামের পাঁচ বছরের এক শিশু প্রতিদিনের ন্যায় গত রোববার সকালে দারুস সুন্না কওমি মাদরাসায় পড়তে যায়। সেখানে নতুন শিক্ষক ছোট আঁচড়া গ্রামের আবুল হুসাইন এর ছেলে হাফেজ সালমান শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি আসলে তার শরিল দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তার দাদী ধর্ষণের বিষয়টি জানতে পারে। শিশুটির মুখ থেকে সব শুনতে পেয়ে বেনাপোল থানায় গিয়ে একটি অভিযোগ করে। অভিযোগের সত্যতা পেয়ে মামলা রেকর্ড করে বেনাপোল থানা পুলিশ। পরে ভবারবেড় দারুস সুন্না কওমি মাদরাসা থেকে শিক্ষক সালমানকে আটক করা হয়। পুলিশ শিশুকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসাপাতালে পাঠানো হয়েছে। পরিবার এবং স্থানীয়রা ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবী জানায়।

পরিবার এবং স্থানীয়রা জানায়, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ওই শিশু রোববার সকালে মাদরাসায় পড়তে যায়। সেখানে মাদরাসার নতুন শিক্ষক তাকে ধর্ষণ করে। মাদরাসার শিক্ষক অনেক ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেছে। ধর্ষকের উপযুক্ত শাস্তির দাবী জানায়। আমরা সঠিক বিচার চাই যেনো এমন ঘটনা আর না হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত রাসেল সরোয়ার বলেন, ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড করি। শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে আমরা অভিযান চালিয়ে সালমান নামে এক মাদরাসার শিক্ষককে আটক করেছি। পরে আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category