• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
চীনের সামুদ্রিক তৎপরতা নিয়ে উদ্বেগ, গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এক কলেজে টানা দুই বছর শূন্য পাস, এক জেলায় এমন ছয়টি ফেসবুকে কী করা যাবে না, মাদ্রাসার শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর শিক্ষার কোনো জেন্ডার নেই’, বক্তব্য দিলেন শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন গঠন করতে চান না শিক্ষামন্ত্রী, জানালেন কারণ মোবাইল দিয়ে টাকা আয়, পেমেন্ট নগদ এবং বিকাশে অনলাইনে খতিয়ান নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে ড্রাইভিং লাইসেন্স করার আগে, পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য কি জেনে নিন দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

যুব দিবসে পত্নীতলায় ৭ লাখ টাকার ঋণ বিতরণ

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মো. মিনহাজ খান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে উপজেলার ছয়জন যুবক ও যুবনারীর মধ্যে আত্মকর্মসংস্থান ও প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৭ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca