• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তিতাসে ৫৯২ কোটি টাকার নতুন প্রকল্প, গ্যাস নিয়ে মিলতে পারে বড় সুখবর একনেকে ৫৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, বড় চমক কোন খাতে? সেন্টমার্টিন ভ্রমণে সুখবর, কাল থেকে কোন জাহাজ কখন ছাড়বে? পোরশায় দুই অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন এআইয়ের চাপে ক্যানভায় বড় ছাঁটাই, ১২০০ কর্মীর সামনে অনিশ্চয়তা সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া নতুন এনআইডি পেয়েই বিপাকে প্রবাসী, তাঁর নামে ১৮টি সিম নিবন্ধন ঢাবিতে ৯ মাসের বিনা মূল্যের রুশ ভাষা কোর্স চালুর উদ্যোগ দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিতে মিলল অসংগতি

পোরশায় দুই অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা।

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার কর্তৃপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস নামের দুটি ইটভাটায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুটি পৃথক মামলা দায়ের করে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca