• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
জামিনের পর ফেসবুকে দুই শব্দের আপত্তিকর পোস্ট পরীমণির আদালত প্রাঙ্গণে পরীমণির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতটি ই-রিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের মাধ্যমে সড়কে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা করছে সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোনের সীমানা এবং এলাকাভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা চূড়ান্ত করার কথা রয়েছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলে কোন এলাকায় কতটি ই-রিকশা চলতে পারবে, তা নির্ধারণ করা সম্ভব হবে।

এর আগে রাজধানীতে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ডিএসসিসি। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আবেদন ফরম বিক্রি করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রথম দিন মোট ১ হাজার ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ১০০ টাকা। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে মালিক ও চালকেরা ফরম সংগ্রহ করেন। তবে যাঁদের একটি রিকশা রয়েছে, তাঁরাই শুধু ফরম সংগ্রহ করতে পেরেছেন।

নিবন্ধনের ক্ষেত্রে শুধু আবেদন করলেই অনুমোদন পাওয়া যাবে না। ই-রিকশাকে নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রস্তুত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি অনুমোদন নিতে হবে। এরপর স্থানীয় সরকার বিভাগের জারিকৃত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ করে সিটি করপোরেশনে আবেদন জমা দিতে হবে।

প্রথম পর্যায়ে বুয়েটের পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫০০ থেকে ১ হাজার কিংবা সর্বোচ্চ ২ হাজার ই-রিকশাকে নিবন্ধনের অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

ই-রিকশা নিয়ন্ত্রণে আরও কয়েকটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ডিএসসিসির। নির্ধারিত মডেল অনুযায়ী ই-রিকশা তৈরি ও মেরামতের জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ ঠিক করে দেওয়া হবে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ বন্ধ করতে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্ধারিত চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

নতুন ব্যবস্থায় চারটি জোনের সীমানা, প্রতিটি এলাকায় ই-রিকশার সংখ্যা এবং নিবন্ধনপ্রক্রিয়া কীভাবে কার্যকর হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca