• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ইয়াবাসহ গ্রেফতার দুই

Reporter Name / ৩২১ Time View
Update : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

মোঃ সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযানটি চালায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা ৩ নং ওয়ার্ডের মৃত শাবানা বেগম ও দুরুল হুদার ছেলে মো. সারোয়ার জাহান (২৪) ও ৫ নং ওয়ার্ডের সোনাপট্টির লুসি আরা বেগম ও আনারুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৩)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানুয়ারী মাসের শেষ দিন রোববার দুপুর ২ টার দিকে ১১নং ইসলামপুর ইউনিয়নের তেররশিয়ার ২ নং ওয়ার্ডের মান্নানের বাড়ির সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category