• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

মাত্র ১০ হাজার টাকায় তিন দিনের জন্য মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট সিম ভাড়া দিয়েছিলেন এক অটোচালকের কাছে। অথচ সেই সিমের মাধ্যমে মাত্র তিন দিনেই লেনদেন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সিমটির মালিক মো. লিটন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান। এর আগে বুধবার সিআইডির প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়ার পর লিটনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন খুলনার খালিশপুরের বড় বয়রা পালপাড়া এলাকার বাসিন্দা। তিনি বৈকালী এলাকার লিটন টি-স্টলের এজেন্ট হিসেবে কাজ করতেন।

সিআইডি সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বরের শুরুতে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শেখ সাখির আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১৪ জন দোকানদারের নাম পাওয়া যায়। সেই সূত্র ধরেই লিটনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।

জিজ্ঞাসাবাদে লিটন জানান, নিজের নামে নিবন্ধিত বিকাশ/নগদের এজেন্ট সিমটি খুলনার বয়রা এলাকার হানিফ নামে এক অটোচালকের কাছে ১০ হাজার টাকায় তিন দিনের জন্য ভাড়া দিয়েছিলেন।

সিমটির বিকাশ অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনা করে সিআইডি দেখতে পায়, গত ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত মাত্র তিন দিনে ওই অ্যাকাউন্টে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা লেনদেন হয়েছে। এসব লেনদেন অনলাইন জুয়ার সাইটের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে সিআইডি।

সিআইডির দাবি, জিজ্ঞাসাবাদে লিটন অর্থের বিনিময়ে নিজের নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি বিকাশ/নগদের এজেন্ট সিম জব্দ করা হয়।

ঘটনাটি ঘিরে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট সিম ভাড়া দেওয়ার মাধ্যমে কীভাবে বিপুল অঙ্কের অর্থ অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca