• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

মানিকগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

রাকিবুল ইসলাম :

‘সমবায়ে সমৃদ্ধি, টেকসই দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরকারি সমন্বিত ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে ভবনের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা প্রকৌশলী ফারহানা ফেরদৌসীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণ করতে হবে। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় এনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে।
জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সমবায় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, সমবায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca