• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত  হয়েছে।

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত  হয়েছে।উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীদের আয়োজনে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সমবায় অফিসের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান ইসলাম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় "করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ" এ প্রতিবাদ  উপজীব্য করে  প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা  নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী,উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্টেটারী ইসমাইল হোসেন।  সফল সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আঝইর রিলাই গরু মোটাতাজা করণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুফিয়া বেগম। এছাড়াও  শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এম মজিদুল হক, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক,  বিএনপি নেতা প্রভাষক মনিরুল ইসলাম আব্দুর রহিম, বাবুল আক্তার, তন্ময় আহম্মেদসহ সরকারি  বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের  সমবায়ীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। আলোচনা  শেষে শ্রেষ্ঠ সংগঠন নাচোল থানা পাড়া  শাপলা মহিলা সমবায় সমিতি লিঃ ও  শ্রেষ্ঠ সংগঠক  চাঁদপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি আতাউর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা সমবায় অফিসার  আব্দুল মান্নান ইসলাম আকন্দ জানান, নাচোল উপজেলায় মোট ৩২৬টি সমিতি রয়েছে। মোট সদস্য ৩হাজার২শ ২জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca