• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার—বরগুনায় সাইকেল র‍্যালি

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সোহরাব বরগুনা:
ডেঙ্গু প্রতিরোধে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। এ বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সাইকেল র‍্যালি।
বুধবার (১১ নভেম্বর) সকালে ‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন ও বরগুনা সাইক্লিং কমিউনিটি।
সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে র‍্যালির উদ্বোধন প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। পরে বিভিন্ন বয়সী সাইক্লিস্ট ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে পথচারী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা তথ্য অফিসারসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে এডিস মশার বংশবিস্তার বন্ধ করতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ব্যক্তি পর্যায়ে সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ গড়ে তুলতে পারলেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
সচেতনতামূলক এই সাইকেল র‍্যালির মাধ্যমে বরগুনায় ছড়িয়ে দেওয়া হয় একটি বার্তা—ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca