• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

ভেঙে পরেছে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশাল

কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র সামনের ক্রেন (বুম) অংশটি ভেঙে পরেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ’র ঘাটে এ দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের দাবি, কারিগরি ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পরেছে।
সূত্রমতে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে নয়টার দিকে কাজ শুরুর পর পরই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পরে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন বিআইডব্লিউটিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ করে কীভাবে টেকনিক্যাল ফল্ট করল তা আমাদেরও জানা নেই।
তিনি আরও জানিয়েছেন, ঘটনার সময় আমাদের একজন জাহাজ স্টাফ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে সে সুস্থ আছে।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজের পরে যাওয়া ক্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ’র অন্য একটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
অন্যদিকে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্রেনটি ভেঙে পরে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
জানা গেছে, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ নির্ভীক বরিশালে কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ'র ঘাটে স্থানান্তর করা হয়। উদ্ধারকারী জাহাজটির ধারণ ক্ষমতা ২৫০ টন। বড় কোনো দুর্ঘটনা ছাড়া উদ্ধারকারী জাহাজটি চলাচল করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca