• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‎রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের সৌজন্যে লক্ষ টাকা’র প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন অনলাইনে প্রতিবন্ধী ভাতার তালিকা দেখবেন যেভাবে এভারকেয়ার হাসপাতালের শিশু ডাক্তার লিস্ট, কার কাছে দেখাবেন সন্তানকে? অ্যাপোলো হাসপাতাল কলকাতার ডাক্তার লিস্ট, ঠিকানা, ফোন নম্বর ও অ্যাপয়েন্টমেন্টের নিয়ম লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন নুরিন খান ও উজমা খান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কোট লাখপাত কারাগার থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।

ইমরান খানের আইনজীবী এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দুই বোনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আইনজীবী রানা মুদাসসার জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নুরিন ও উজমা কারাগার থেকে বের হন। তাঁদের বিরুদ্ধে জারি করা যৌথ আটকাদেশ সরকার প্রত্যাহার করায় মুক্তির পথ তৈরি হয়।

এক বিবৃতিতে পিটিআই বলেছে, দুই বোনের মুক্তি স্বস্তির বিষয় হলেও এর মধ্য দিয়ে ইমরান খানের পরিবারের ওপর চলমান হয়রানির অবসান হয়নি। পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে আর কোনো হয়রানিমূলক পদক্ষেপ না নেওয়ার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

গত সেপ্টেম্বরে পিটিআইয়ের ডাকা বিক্ষোভের পর আলিমা, উজমা ও নুরিন খানকে গ্রেপ্তার করা হয়েছিল। সরকার ওই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করে। পরে তিন বোনের বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ জারি করা হয়।

আইনজীবী মুদাসসার জানান, নুরিন ও উজমার যৌথ আটকাদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছিল। তবে শুনানির তারিখ নির্ধারণের আগেই কর্তৃপক্ষ সেই আদেশ প্রত্যাহার করে নেয়। আলিমা খানের পৃথক আটকাদেশ বাতিলের জন্যও আইনি চেষ্টা চলছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি। সরকারবিরোধী সহিংসতার পর থেকে দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহ পর্যন্ত বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ৭৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা ও তাঁর আইনজীবীরা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তাঁদের দাবি, রাজনৈতিকভাবে দুর্বল করা এবং জনপ্রিয়তা কমানোর উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে।

এদিকে, ইমরান খানের কারাবন্দি থাকা নিয়ে গত অক্টোবর থেকে পাকিস্তানে অসন্তোষ বেড়েছে। বিশেষ করে তাঁর চিকিৎসা এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে চোখের পরীক্ষা ও চিকিৎসার জন্য ইমরান খানকে সাময়িকভাবে কারাগারের বাইরে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে আবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca