• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন মাঠজুড়ে পাকা আমন ধান, সোনালি ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে সামরিক বিমান পাঠানোর কোনো বাধ্যবাধকতা নেই। ভারত চাইলে স্থলসীমান্ত দিয়েই তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। দিল্লি চাইলে স্থলবন্দর দিয়ে তাকে ফেরত পাঠাতে পারে। এমনকি সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ নভেম্বর এ আবেদন করা হয়। এ বিষয়ে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন।

তবে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, কিংবা সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানটি তাঁর অনুমোদিত কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন।

অন্যদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করছে ভারত—এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে।

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা এবং অবস্থান এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
সূত্র: টাইমস টুুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca