• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন মাঠজুড়ে পাকা আমন ধান, সোনালি ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সামরিক বিমানে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে কয়েকটি শর্ত দিয়েছে ভারত। এর মধ্যে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে এবং দেশে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে—এমন শর্তের কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিকল্প হিসেবে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে। তবে এসব শর্তের বিষয়ে ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

শুক্রবারের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে রণধীর জয়সওয়াল সরাসরি কোনো ব্যাখ্যা দেননি। তিনি শুধু বলেন, এ বিষয়ে কিছু বলার নেই।

এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।

তিনি বলেন, বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

রণধীর জয়সওয়াল জানান, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত দাবির বিষয়ে ভারতের মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য না করলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও কনস্যুলার সংলাপ চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca