• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর”সিহাব রানা “ ঠাকুরগাঁওয়ে বাড়ছে শিশু রোগী, ৪৫ শয্যায় ভর্তি ১৫৪, মেঝেতেও ঠাঁই নেই সাঘাটায় মজলিস খেয়ে ৩ শতাধিকের বেশি অসুস্থ, বিভিন্ন হাসপাতালে ভর্তি দিনাজপুর বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি, এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ব্যস্ত সময় পার করছে কৃষক,ফসলের মাঠে বসেই খাচ্ছে খাবার পীরগঞ্জে সুপারশপের ডিপ ফ্রিজে মাছ-মাংস,নিরাপত্তা পরীক্ষার ঘাটতি, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত

আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। এ সময় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। এ সময় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও এর প্রভাবে আগামী দুই দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে লঘুচাপটি আরও ঘনীভূত হলে পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca