• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর”সিহাব রানা “

সাঘাটায় মজলিস খেয়ে ৩ শতাধিকের বেশি অসুস্থ, বিভিন্ন হাসপাতালে ভর্তি

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে একটি মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অসুস্থদের মধ্যে অনেকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ তারিখে কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিসের আয়োজন করা হয়। তিনি বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। মজলিসের আয়োজনের জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন।

মজলিসে খাবার গ্রহণের পর থেকেই একে একে অনেকের ডায়রিয়াসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকলে তাদের স্থানীয় হাসপাতালসহ গাইবান্ধা সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুল সংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা জানতে খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের তদন্ত প্রয়োজন বলে এলাকাবাসী মনে করছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

তবে অসুস্থতার প্রকৃত কারণ ও আক্রান্তের সঠিক সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca