• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পোরশায় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ। সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না…সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ

১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী ও ফেনী জেলার চারটি উপজেলার ১০ হাজার শিক্ষার্থীকে নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার আয়োজন করে উদয় এইড ফাউন্ডেশন। এতে পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চবিদ্যালয় ও বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, নোয়াখালী ও ফেনীর চারটি উপজেলার ১১টি কেন্দ্রে মোট ১০ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।

তিনি আরও বলেন, গত বছর থেকে উদয় এইড ফাউন্ডেশন এ বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে একদিন সফলতা অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে জ্ঞান অর্জন ও নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। এ সময় বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস. এম. কামাল উদ্দিনসহ বৃত্তি পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca