• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মাভাবিপ্রবি, বাংলাদেশে ষষ্ঠ

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। টাইমস হায়ার এডুকেশনের (THE) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংস ২০২৭-এ বিশ্বব্যাপী ৫০১–৬০০তম অবস্থানের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে মাভাবিপ্রবি।

১৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে ৩৮.৩ স্কোর পেয়েছে। এর মধ্যে ইনপুট পিলারে ২৬.৬ এবং আউটপুট পিলারে সর্বোচ্চ ৪৫ স্কোর অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‍্যাঙ্কিং কমিটির (কিউআরআরসি) সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম এ অর্জনে সংশ্লিষ্ট কমিটিকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াতে তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‍্যাঙ্কিং কমিটিকে (কিউআরআরসি) ধন্যবাদ জানান। মাভাবিপ্রবিকে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যেতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন তিনি। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির এ অর্জনে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্ব, শিক্ষকদের গবেষণা এবং শিক্ষার্থীদের মেধার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক হিসেবে আমি এই সাফল্যের পেছনে মাননীয় উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষকবৃন্দের নিরলস গবেষণা এবং শিক্ষার্থীদের মেধার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীতে রিসার্চ প্রসেস ও আউটপুট পিলারে আরও গুরুত্ব দিয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে আইকিউএসি বদ্ধপরিকর।’

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং তিনটি মূল্যায়ন স্তম্ভের ভিত্তিতে তৈরি করা হয়। এগুলো হলো ইনপুটস, প্রসেস ও আউটপুটস। ইনপুটসের গুরুত্ব ১৯ শতাংশ। এ স্তম্ভে আন্তবিষয়ক গবেষণা এবং শিল্প খাত থেকে পাওয়া গবেষণা অর্থায়ন মূল্যায়ন করা হয়। প্রসেসের গুরুত্ব ১৬ শতাংশ। এতে গবেষণার অবকাঠামো, প্রশাসনিক সহায়তা, সফলতার পরিমাপক এবং পদোন্নতি ও স্থায়ীকরণ নীতিমালা বিবেচনা করা হয়।

অন্যদিকে, আউটপুটসের গুরুত্ব ৬৫ শতাংশ। এ স্তম্ভে আন্তবিষয়ক গবেষণার প্রকাশনা, মোট প্রকাশনায় এ ধরনের গবেষণার অনুপাত, সাইটেশন প্রভাব ও সুনাম মূল্যায়ন করা হয়। সামগ্রিক মূল্যায়নে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া এ স্তম্ভেই মাভাবিপ্রবি সর্বোচ্চ ৪৫ স্কোর অর্জন করেছে।

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটি, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অবদানের কথা উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca