• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

মাভাবিপ্রবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন শেষ যেদিন

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (এমএসসি) ও মাস্টার অব ইঞ্জিনিয়ারিং (এমইঞ্জি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। গত ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

ভর্তির জন্য আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে।

তবে মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) সম্পন্ন করা শিক্ষার্থীরাও এমইঞ্জি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে এমএসসি প্রোগ্রামে আবেদনের জন্য বিএসসি ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে।

আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সনদ, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৩ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৬ জানুয়ারি।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca