• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

পড়াশোনা শেষের আগেই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারের নতুন উদ্যোগ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হওয়ার আগেই কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, আধুনিক পেশাগত দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দেশব্যাপী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে আধুনিক ল্যাব-ওয়ার্কশপ, কম্পিউটার ও আইসিটি সুবিধা এবং দক্ষ জনবল নিশ্চিত করতে একাধিক সমন্বিত স্কিম গ্রহণ করেছে সরকার।

প্রস্তাবিত ‘BRIDG for TVET’ স্কিমের আওতায় জাতীয় টিভিইটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল কনটেন্ট হাব, শিক্ষকদের জন্য ট্যাব সরবরাহ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, ওয়াই-ফাই এবং সোলার প্যানেলভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা স্থাপন করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত এ স্কিমের মেয়াদ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় ৯০০ কোটি ৮৪ লাখ টাকা।

মন্ত্রী আরও জানান, ‘SKILLS for TVET’ স্কিমের মাধ্যমে শিল্পের চাহিদাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিভিত্তিক প্রশিক্ষণ, পূর্ববর্তী অর্জিত দক্ষতার স্বীকৃতি বা রিকগনিশন অব প্রায়র লার্নিং (RPL) সনদায়ন এবং তৃতীয় ভাষা প্রশিক্ষণ চালু করা হবে। এ স্কিমের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৫৬ কোটি টাকা।

এ ছাড়া মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ৬০টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি, বিজ্ঞান ও কারিগরি ল্যাব-ওয়ার্কশপ স্থাপন এবং অবকাঠামো আধুনিকায়নের জন্য ‘NextGen Education Project (NEP) for Madrasah & Technical Education’ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রস্তাবিত এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৩৮৯ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ২৫২ কোটি ৫৯ লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা।

এ ছাড়া দেশব্যাপী কর্মপ্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Skill UP Bangladesh’ প্রকল্পের আওতায় বছরে অন্তত ১০ লাখ কর্মপ্রত্যাশীকে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca