• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নীলফামারী সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিকসহ আটক ৭ নওগাঁয় সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে মহেশখালী চ্যানেলে হবে সেতু নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

শার্শায় বিজিবির অভিযানে ফেনসিডিল-গাঁজাসহ আটক-১

Reporter Name / ৩৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা হতে ২৮৪ বোতল ফেন্সিডিল এবং ২৪ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় থেকে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।

আটক মোহাম্মাদ আলী (২৫) শার্শা থানার শাখারীপোতা গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে। আটককৃত ফেন্সিডিল ও গাঁজার সিজার মূল্য প্রায় ১,৯৭,৬০০/- (এক লক্ষ সাতানবই হাজার ছয়শত) টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে সীমান্ত পার করে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে আসে এবং তা যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ ০৪ মার্চ বৃহস্পতিবার শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ সাহিবুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টহল দল কর্তৃক মেইন পিলার ২৯/-৩ এস হইতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেড়ী বাঁধ এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে বস্তা মাথায় বাংলাদেশে প্রবেশ করছে দেখা যায়। উক্ত ব্যক্তিবর্গ টহল দলের কাছাকাছি আসলে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাথায় থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল কর্তৃক ০১ জনকে বস্তাসহ আটক করা হয়। উক্ত বস্তা হতে ২৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category