• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু।।সিলেটে বেড়ানোর কথা বলে ইনজেশকন পুশ করে সুফিয়া বেগম (২২) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ মার্চ) মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আয়নুল হক। তিনি কোতোয়ালি থানার বাগবাড়ি এলাকার মাসুক মিয়ার ছেলে।

সকালে গৃহবধূ সুফিয়াকে অসুস্থ অবস্থায় তার পরিবারের লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুফিয়া বেগম এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান এলাকার (মিত্রিঙ্গা লাইন বরইতলা) মৃত হারুন মিয়ার মেয়ে।

পুলিশ সূত্র জানায়, সাত মাস আগে সুফিয়া বেগমের সঙ্গে আয়নুল হকের বিয়ে হয়। তবে তাদের বনিবনা হতো না। প্রায়ই ঝগড়া হতো। এমনকি বিবাদের জেরে আয়নুল তাকে মারধর করতেন। শনিবার (৬ মার্চ) আয়নুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যান। সেখানে রাতে সুফিয়া বেগমের হাতে একটি ইনজেকশন পুশ করেন। ওই সময় নিহত সুফিয়া বেগমের বোন ইনজেশন পুশ করার বিষয়ে জানতে চাইলে তাকে আয়নুল জানান, শারীরিক অসুস্থতার কারণে তাকে ইনজেশন দেয়া হয়েছে।

পরদিন সকালে পৌনে ৮টার দিকে সুফিয়া বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ওসামী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, গৃহবধূ সুফিয়া বেগমকে ইনজেশকন পুশ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আয়নুলকে আটক করেছে।

তিনি আরও জানান, হাসপাতালে নেয়ার আগেই গৃহবধূ সুফিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca