• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেনসিডিলসহ আটক-২

Reporter Name / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত দু’জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বরাকিব(১৮) ও বাবুল হোসেনের সহধর্মিণী হাজেরা খাতুন পলি (২৮)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স অভিযান দুটি পরিচালনা করে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ৮ মার্চ সোমবার রাত ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা মির্জাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি। এ সময় ২জনকে আটক করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। -কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category