• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ,২ ছাত্র আটক

Reporter Name / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু:
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকার এক কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে দুই ছাত্রকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

বুধবার (৭ এপ্রিল) নগরের পাঁচলাইশ ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ছাত্ররা হলেন- চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র অভিষেক সেন শর্মা (১৯) ও সেন্টপ্লাসিড স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আদিত্য বড়ুয়া (১৮)। তারা আপন খালাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ ভুক্তভোগী কলেজছাত্রীর কাপড় পাল্টানোর একটি ভিডিও তারই ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপে পাঠান অভিষেক। এরপর ভিডিওটি অন্যান্য ওয়েবসাইটে আপলোড করার হুমকি দিয়ে তিনি টাকা দাবি করেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার পুলিশের কাছে জানালে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে অভিষেককে আটক করে পুলিশ।

আবার পুলিশি জিজ্ঞাসাবাদে অভিষেক স্বীকার করেন, তিনি এক প্রহরীর ছেলের মাধ্যমে গোপনে কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে তার খালাতো ভাই আদিত্যকে দেন। আদিত্য এসব ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নন্দনকানন এলাকা থেকে আদিত্য বড়ুয়াকেও আটক করে।

নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, আপত্তিকর ভিডিও ধারণ ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়ানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও এক প্রহরীর ছেলেকে আটক করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category