• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

যশোরে দেবী টিকাদার হত্যার রহস্য উদঘাটন, আটক-১

Reporter Name / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের মনিরামপুরের দেবী টিকাদার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হলেন,মনিরামপুর থানার লেবুগাতী রাজ বংশীপাড়ার শ্রী জীবন বিশ্বাসের ছেলে শ্রী পাচু বিশ্বাস (৩৫)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম।
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মফিজুল ইসলাম, পিপিএম এর সমন্বয়ে একটি চৌকস দল গোপন তথ্যের ভিতিত্তে বুধবার রাত দশটার দিকে খুলনা ডুমুরিয়া থানাধীন শোলগাতিয়া সাকিনে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত আসামী পাচু বিশ্বাসকে আটক করা হয়।গ্রেফতারের পর আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যা কান্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু এবং ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গত ০৩ই এপ্রিল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কে বা কাহারা দেবী টিকাদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়।এরপর থেকে নিখোঁজ থাকে দেবী টিকাদার।খোঁজাখুঁজির এক পর্যায়ে ০৫ই এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে মুকন্দ সরকারের স্ত্রী রেখা সরকার আম কুড়াতে পুকুর পাড়ে গেলে দেবী সরকারের মৃতদেহ দেখতে পায়। কে বা কাহারা দেবী টিকাদারকে গলায়,বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর আঘাত করে এ হত্যা কান্ড ঘটায় এবং লাশ ফেলে রেখে যায়।

ঘটনা সংক্রান্তে দেবী টিকাদারের স্বামী পীযুষ টিকাদার বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে মনিরামপুর থানার মামলা নং-০২ তাং-০৫/০৪/২০২১ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।দেবী টিকাদার মনিরামপুর থানার কুচলিয়া গ্রামের পীযুষ টিকাদারের স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca