• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মাগুরায় পুলিশের অভিযানে বিশাল চোর চক্র আটক

Reporter Name / ৫৩৮ Time View
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

মাগুরায় পুলিশের অভিযানে বিশাল চোর চক্র আটক

মোঃ তরিকুল ইসলাম,
মাগুরা প্রতিনিধি,

মাগুরা সদর থানার পুলিশের অভিযানে শহরের চোর চক্রের প্রধান সহ আট জনকে গ্রেফতার করা হয়েছে ।
শুক্রবার রাতে মাগুরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। জানা যায়, মাগুরা শহরের দোকান ও বাসা বাড়িতে দিনে রাতে মূল্যবান জিনিসপত্র চুরির সাথে এরা জড়িত।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সম্প্রতি মাগুরা শহরের বিভিন্ন দোকান ও বাসা বাড়িতে চুরির ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন, অভিযানে গ্রেপ্তারকৃত অধিকাংশই ১৬টি চুরি মামলার আসামী।
গ্রেফতারকৃতরা হলো শহরের জামরুলতলার চন্দন ঘোষ (৩৫) ১২ চুরি মামলার প্রধান আসামী শহরের ম্যাটার্নিটি পাড়ার সাজ্জাদ হোসেন (২০) স্টেডিয়াম পাড়ার রবিউল ইসলাম (৩২) পিটিআই পাড়ার রাসেল বিশ্বাস(২০) ভায়না গোরস্থান পাড়ার আব্দুর রশিদ (৪৫) নিজনান্দুয়ালী গ্রামের মুসলিম শেখ (১৯), রাজু আহমেদ (২০) এবং রকি শেখ (২২)

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ছয় টি বিভিন্ন সাইজের বাইক সাইকেল একটি পানির পাম্প মটর একটি গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র।
অ্যাডিশনাল এসপি আরো বলেন কোনভাবেই কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না আইন তার নিজস্ব গতিতে চলবে মাগুরা শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা দায়িত্ব আমাদের সকলের সে লক্ষ্যেই মাগুরা জেলা পুলিশ কাজ করে যাচ্ছে যাচ্ছে।

মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন আসামিদের কাছ থেকে অনেক তথ্য উপাত্ত আমরা পেয়েছি সেগুলো যাচাই-বাছাই করে আমরা এ অভিযান অব্যাহত রাখব চোর চক্রের মূল শিকড় না উঠে যাওয়া পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca