• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

লালপুরে র‌্যাবের অভিযান, ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ২২৭ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

!

দেলোয়ার হোসেন লাইফ, নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় এলাকায় রানা সরদারের মার্কেটে অভিযান চালিয়ে লালী গুড়ের সাথে চিনি মিশিয়ে গুড় তৈরী করার ঘটনায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) র‌্যাব- ৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ার পোর্ট মোড় সংলগ্ন এলাকায় রানা সরদারের মার্কেটে গুড় কারখানায় অভিযান চালায়।
এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সরকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমান আদালত ভেজাল গুড় তৈরীর কারখানার স্বত্বাধিকারী হাজি মো: রবিউল ইসলাম কে ১ লক্ষ জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, অনাদায়ে আরো এক মাসের কারাদ- প্রদান করেন। একই সাথে ১৮ বস্তা চিনি ২ হাজার ৮শ টাকা বস্তা হিসাবে ৫০ হাজার ৪শ টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category