• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোরের গুরুদাসপুরে ঈদ মাঠের টাকা তোলা নিয়ে সংঘর্ষে আহত ২ ও গ্রেপ্তার ২

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ১৫ মে, ২০২১

ঈদের দিন ঈদমাঠের টাকা তোলাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে আহত রুবেল গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ। এসময় তার বাবা ইসমাইল মেম্বারকেও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অপরপক্ষের আহত সাইফুল ইসলাম সজিবকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষীপুর গ্রামে ঈদমাঠের টাকা তোলা না তোলার ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনের সাথে সাইফুল ইসলাম সজিবের বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ইসমাইল মেম্বার ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটে। পরে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সাইফুল ইসলামের মাথায় এবং রুবেল হোসেনের নাকে গুরুতর জখমপ্রাপ্ত হয়। সাইফুলের মাথায় চারটি সেলাই ও রুবেলের নাকে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. আব্দুর রাজ্জাক জানান, সাইফুল ইসলামের শ্বশুর বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে ইসমাইল মেম্বার ও তার ছেলে রুবেলকে গ্রেপ্তার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca