• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সাপাহারে মাদক সহ ৪ জন আটক : ২ কিশোরকে ছেড়ে দিলো পুলিশ

Reporter Name / ৪২৬ Time View
Update : রবিবার, ২৩ মে, ২০২১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় মদ সহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ।

থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খঞ্জনপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৪ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ মদ সহ ৪ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার খঞ্জনপুর গ্রামের লতিফুর রহমানের ছেলে সেলিম (২০), পত্নীতলা উপজেলার হাটশাওলী নওপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে আবু মুসা (২০), উপজেলার কাশিতাড়া গ্রামের একজন কিশোর (১৭) ও পত্নীতলা উপজেলার হাটশাওলী গ্রামের এক কিশোর (১৭)।

রোববার বিকেলে আটকৃত ৪ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়। ওই মামলায় মাদক ব্যাবসায়ী সেলিম (২০) ও আবু মুসা (২০) কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ ও অপর ২ জন কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ২ জন কিশোর অপ্রাপ্ত বয়স্ক হবার ফলে মামলা দায়ের করে শিশু আইন মোতাবেক আদালতে হাজির করার শর্তে জামিনে অবিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca