• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

ভূরুঙ্গামারীতে মেয়েকে ধর্ষন চেস্টা বাবা গ্রেফতার

Reporter Name / ২০৭ Time View
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তারই সৎ পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) ভোরে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের (১ নং ওয়ার্ড) পরশুরামেরকুটি গ্রামের মিলনিবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে কচাকাটা (প্রশাসনিক) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামি পরশুরামেরকুটি (শাহিবাজার) গ্রামের মৃত মোহাম্মদ শেখের ছেলে চানমিয়া কবিরাজ (৪৯)। তার দ্বিতীয় স্ত্রী সোনাহাট স্থলবন্দরের পাথর ভাঙ্গা শ্রমিক। তার আগের স্ত্রীর ঘরে একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে। মেয়েকে নিয়ে ওই স্ত্রী পরশুরামেরকুটি গ্রামের মিলনি বাজারে একটি ভাড়া করা বাসায় থাকেন। মাঝেমধ্যে চানমিয়া ওই বাসায় স্ত্রী এবং সৎ মেয়েসহ একই বিছানায় ঘুমাতেন।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ মে) রাতে তারা তিনজন এক বিছানায় ঘুমান। ভোরে বৃহস্পতিবার ভোরে স্ত্রী বিছানা ছেড়ে রান্না করতে গেলে সৎ মেয়েকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে চানমিয়া। সকালে এই অনৈতিক কাজের বিষয়টি মায়ের কাছে খুলে বলে শিশুটি। বেশকিছুদিন থেকে তার সৎ বাবা এমন আচরণ করে আসছে বলেও মায়ের কাছে অভিযোগ করে সে। পরে বৃহস্পতিবার রাতে স্বামীকে আসামি করে কচাকাটায় থানায় একটি মামলা দায়ের করেন মেয়েটির মা এবং অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী। রাতেই অভিযুক্ত চানমিয়াকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় কচাকাটা থানা পুলিশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বঅকেন , শিশুটিকে ধর্ষণচেষ্টা করা হয়েছে বলে মনে হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কচাকাটা থানার ওসি মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত চানমিয়াকে শুক্রবার (২৮ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আর যেহেতু ঘটনানি ধর্ষণচেষ্টা, তাই ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই। তাকে মায়ের হেফাজতে দেয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category