• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সাপাহারে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ!

Reporter Name / ২৩০ Time View
Update : সোমবার, ৩১ মে, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাত বছরের এক শিশুকে নিজ শয়নঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমামুল হক (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে । আহত অবস্থায় ওই শিশুকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালা ইউনিয়নে। এঘটনায় সাপাহার থানায় একটি মামলা দায়ের করেছে শিশু মেয়েটির পরিবার।
এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক মানিক হোসেন জানান, গত ২৬ মে বুধবারে উপজেলার গোয়ালা ইউনিয়নের সামসুদ্দীনের দুর্বৃত্ত ছেলে ইমামুল হক (৪০) এর ৪ বছরের বাচ্চার সাথে খেলা করার জন্য তারই প্রতিবেশী এক দরিদ্র পরিবারের ৭ বছরের শিশু মেয়ে তার বাড়ীতে আসে। এমতাবস্থায় বাড়ীতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই দুর্বৃত্ত ইমামুল হক শিশু বাচ্চাকে নিজ শয়নঘরে নিয়ে বিছানার উপর ফেলে ধর্ষণ করে। এসময় শিশু বাচ্চার যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে মেয়েটিকে ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি । পরে শিশু মেয়েটি বাড়ী এসে তার পরিবারকে ঘটনাটি জানায়। বিষয়টি জানার পর ৩১ মে সোমবারে মেয়ের বাবা থানায় একটি মামলা দায়ের করেন। সাপাহার থানায় দায়েরকৃত মামলা নং-১৭/৭৩, তারিখ ৩১ মে ২০২১। ধারা ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category