• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সাপাহারে ফেনসিডিল সহ আটক -১

Reporter Name / ৩৭৪ Time View
Update : বুধবার, ১৬ জুন, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ভারতীয় ফেনসিডিল সহ শাহিন বাবু (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক শাহিন বাবু উপজেলার রামরাম পুর গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (এসআই) মুকুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামরামপুর গ্রামে অভিযান চালায়। এসময় শাহিন বাবুকে তার নিজ বাড়ী হতে ১৩ বোতল ফেনসিডিল সহ আটক করে পুলিশ।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে পরদিন বুধবারে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category