• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ভারতীয় সিগারেটসহ একজন আটক

Reporter Name / ৪৭৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিগারেটসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তুম এলাকা থেকে ২৭ হাজার ৩৬০ পিস ভারতীয় সিগারেটসহ আটক করা হয় একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে চোরাকারবারী মো. এনামুল হক (৪৩)।
র‌্যাবের এক প্রেসনোটে বৃহস্পতিবার গভীর রাতে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ জুন আনুমানিক রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার গোমস্তাপুর ইউনিয়নের চকপোস্তম গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।
এসময়-২৭,৩৬০ পিচ ভারতীয় তৈরি সিগারেটসহ চোরাকারবারী মোঃ এনামুল হক’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ সিগারেটসহ বিভিন্ন ধরনের চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca