• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ জুয়াড়ি আটক/নগদ টাকা ও বাইক উদ্ধার

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের কালিনগর সাবানিয়া গ্রামের আমেনা বেগম ও নজরুল ইসলামের ছেলে আব্দুল হান্নান (৪২), একই এলাকার ৩নং ওয়ার্ডের দুলিয়ারা বেগম ও মন্টু আলীর ছেলে সাদ্দাম আলী (২৬), পারকেজিপুর ৫ নং ওয়ার্ডের মোছা. সায়মন ও গুদর আলীর ছেলে সেলিম (৩৫) ও ভবানীপুর ৪ নং ওয়ার্ডের ফাতেমা ও রবিউল এর ছেলে জসিম (২২)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন বুধবার রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখয়িা ইউনয়িনের সতেররশিয়া ৯ নং ওয়ার্ডের চাঁমাগ্রামের আলমের বসত বাড়ীর একটি ঘরের ভেতর অভিযান চালিয়ে তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসিয়ে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ৪ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়।

এ সময় ঐ ঘর থেকে ২ সেট পুরাতন প্লেয়িং কার্ড, ৪ টি মোবাইল, ৫ টি সিমকার্ড, ৩ টি মেমোরি, ১ টি মোটরসাইকেল, জুয়ার ৪৭ হাজার ৪৯০ টাকা ও একটি প্লাস্টিকের চট উদ্ধার করে র‌্যাব।

শিবগঞ্জ থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এর আগেও র‌্যাব শহরের মহানন্দা ঢাকা বাসস্ট্যান্ড, কলোনীপাড়া, বারঘরিয়াসহ বিভিন্ন স্থানে জুয়া খেলার অপরাধে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে থানায় সোপর্দ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category