• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাই নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জন আটক

Reporter Name / ৬৬৭ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৪ জন মাদক সেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় ৩০০ টাকা মূল্যের ০.০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়া মহল্লার শাহনাজ বেগম ও শাহজাহানের ছেলে মোমিন (২১), জাহেদা খাতুন ওরফে বিছু ও আবুল হোসেনের চেলে রনি (৩২), মৃত আঙ্গুর ও মোছা. বেবির ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং ফাতেমা ও হাসান আলীর ছেলে ফাইজুদ্দিন (৪২)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন মঙ্গলবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের পিটিআই মোড়ে একে খাঁন ফিলিং ষ্টেশনের সামনে মসজিদের পাশ থেকে ৪ জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আরও জানা গেছে, প্রকাশ্যে জনসাধারণের সাথে উশৃংখল ও অশোভন আচারণ এবং প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে এদের আটক করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডার জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category