• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

লকডাউনে কিস্তি আদায় করার সময় আশা সমিতিকে জরিমানা

Reporter Name / ৮৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

আজ সকালে ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করার সময় আশা সমিতির কালীগঞ্জ শাখাকে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে আশা সমিতিকে ৫ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। এ সময় কালীগঞ্জ থানার এসআই সাগর সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় ঋণের কিস্তি আদায় করতে যায় আশা সমিতির কর্মীরা।

এ সময় খবর পেয়ে তিনি সেখানে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে কিস্তি আদায় করায় আশা সমিতি কালীগঞ্জ শাখাকে ৫ হাজার টাকা করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সমিতি গ্রাহকের কাছ থেকে কিস্তি আদায় করতে পারবে না বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category