• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

গলাচিপায় লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name / ৩৫৪ Time View
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

তারিখঃ ২ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহামারি করোনার প্রকোপরোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ২য় দিনেও পটুয়াখালীর গলাচিপায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল টিম দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে। অবাধ চলাচলরোধে ও দোকানপাট খোলা রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে আজ শুক্রবার লগডাউনের ২য় দিন সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জনকে ৮ হাজার ৮০০ টাকা অর্থদ- করেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার পৌরসভাসহ উপজেলার গোলখালী ও আমখোলা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এ সময় তিনি সাত ক্ষুদ্র ব্যবসায়ী ও এক পথচারিকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এদিকে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে চার ক্ষুদ্র ব্যবসায়ী ও তিন পথচারিকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার জানান, সর্বাত্মক লকডাউনের ২য় দিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ারসহ একযোগে মাঠে নেমেছি এবং সেনাবাহিনী ও আনসার সদস্যদের টহল অব্যাহত রয়েছে। এসময় অকারণে রাস্তাঘাটে নামার কারণে পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি পূর্ব মাছ বাজারকে হাফেজ পুলের উপর ও সবজি বাজার কে কৃষি ব্যাংক রোডে রাস্তার উপর উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category