• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিবগঞ্জে ছিনতাইকালে জনতার হাতে আটক দুই ছিনতাইকারী কে পুলিশে সোপর্দ

Reporter Name / ৪৬১ Time View
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট- সোনামসজিদ মহাসড়কের মতিন বাজার এলাকায় পারদিলালপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে আঃ জলিল ভোর ৪টার দিকে ছিনতাইয়ের কবলে পড়ে। আঃ জলিলের ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় সে ছিনতাইকারীদের পিছু নেয়। এসময় আঃ জলিল বিভিন্ন জায়গায় ফোনে বিষয়টি জানালে শ্যামপুর ইউনিয়নের বটতলা ঘাট এলাকা থেকে বড় হাদিনগর গ্রামের আমানুল্লাহর ছেলে শহিদুল ইসলাম এবং লাছমানপুর গ্রামের আঃ আজিমের ছেলে ফাহাদকে আটক করা হয়। তাদের আরেক সহযোগি কলাবাড়ি গ্রামের মিজান পালিয়ে যায় বলে তারা জানায়।
পরে আটক ছিনতাইকারীদের শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক ছিনতাইকারীরা এলাকায় বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীর তথ্যে জানা গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca