জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের উপ- পরিচালক র্যাব-৫, রাজশাহী এক প্রেস বিজ্ঞপ্তি সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, রাজশাহী কর্তৃক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৭- জুলাই আনুমানিক ৩:৩০ মিঃ ২৫০পিস নিষিদ্ধ ঘোষিত মাদক এ্যাম্পল ইনজেকশন উদ্ধার সহ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে।
প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়ালথাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পেরএকটি অপারেশন দল কাম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এরনেতৃতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের (ওয়ার্ড নং-০৫) বিশ্বনাথপুর মুন্নাপাড়াগ্রামস্থ জনৈক মোঃ নুরুল ইসলাম, পিতা-মৃত আলতাজ মাস্টার এর বাড়ীর সামনে পাকারাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরী ইনজেকশন-২৫০টি(মূল্য অনুমান
৫০,০০০/-টাকা),মোবাইল ফোন-০১টি এবং সিম কার্ড-০২টিসহ ০১ জন মাদক ব্যবসায়ী মাহিদুর রহমান (৪০), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-মোছাঃ ছখিনা বেগম,সাং-শিবনগর কাইট্রাপাড়া,ওয়ার্ড নং-০৬, ইউপি-কানসাট,থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎবিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত মাদকব্যবসায়ী উক্ত ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ইনজেকশনসমূহ ভারত হতে অবৈধপথে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে স্বীকার করে।ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।